বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র তথা নগর মাতা ডাঃ সেলিনা হায়াত আইভির নির্দেশে ২১নং ওয়ার্ডের শাহীমসজিদ’স্থ খালপাড় এলাকার শাখা রোডের আরসিসি ড্রেন ও রাস্তা নির্মান কাজের ঢালাই উদ্বোধন করেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। রবিবার বিকাল ৪টায় শাহীমসজিদ খালপাড় শাহাজালাল মাদ্রাসা রোডে ওই ড্রেন ও রাস্তার কাজের উদ্ভোধন করেন। এ সময় ওই সড়কের চলাচলরত পথচারী স্থানীয় জন সাধারনসহ মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা ধন্যবাদ জ্ঞাপন করেন। ওই সময় স্থানীয় মাদ্রাসার এক অভিভাবক বলেন,আসলে আইভি মানেই যে উন্নয়ন এটা তার কাজেই প্রমান করে। আমাদের ভবিষ্যত প্রজন্মেও জন্য আমরা বার বার এই সাহসী নারী আইভিকে মেয়র হিসেবে দেখতে চাই। প্রান ভরে দোয়া করি যেন আল্লাহ তাকে গরীব-দুঃখী মানুষের পাশে তার পিতা আলী আহাম্মদ চুনকার মানুষকে সেবা করার সর্ব সময় সুযোগ দেন। মাদ্রাসা ঘেষে রাস্তাটি তড়িৎ গতিতে হওয়ায় মেয়র আইভি ও কাউন্সিলর হান্নান সরকারকে সাধুবাদ জানান। এদিকে স্ব-শরীরে কাউন্সিলর হান্নান সরকার উপস্থিত থেকে শাহী মসজিদ শাহজালাল মাদ্রাসার রোডটিতে ড্রেন নির্মাণ ও রাস্তার কাজের মান পরিদর্শণ করে ঠিকাদার ও শ্রমিকদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। কাউন্সিলর হান্নান সরকার ছাড়াও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদ ও নির্মানাধীন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার আজগর হোসেন ও হাসানুজ্জামান মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা এডভোকেট শাখাওয়াত,শুক্কুর প্রধান,এনায়েত হোসেন,জি এম সরোয়ার,সলিমুল্লাহ,মোসলেম উদ্দিন, ওসমান গনি প্রমুখ। এই ১০ফিট প্রশস্ত শাখা রোডটি শাহীমসজিদ খালপাড় ডাঃ গোলাম মাহমুদের বাড়ী থেকে শুরু করে মদনপুর টু মদনগঞ্জ রেললাইন ডিএমপি মহাসড়কে এসে মিলিত হবে। নির্মান ব্যয় ধরা হয়েছে ১কোটি ৫৮ লাখ টাকা।
