বিজয় বার্তা ২৪ ডট কম
দেশের মৃত প্রায় ফুটবলকে জাগিয়ে তোলার লক্ষ্যে সাবেক তারকা ফুটবলারদের মিলন মেলা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে ফতুল্লার ঐতিহাসিক আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আলীগঞ্জ খেলার মাঠে ঢাকা সোনালী অতীত ক্লাব বনাম আলীগঞ্জ সোনালী অতীত ক্লাব এর মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ।
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক’সার্কেল) মোঃ শরফুদ্দীন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় , মোঃ হাসান উজ্জামান খাঁন বাবুল, শেখ মোহাম্মদ আসলাম, মোঃ কায়সার হামিদ, মোঃ সাঈদ হাসান কানন, মোঃ আলফাজ উদ্দিন, আরো উপস্থিত ছিলেন, আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মেম্বার, হাজী মোঃ আরিফুল ইসলাম প্রমুখ ।
প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মঈনুল হক বলেন, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি হলোও ফুটবল খেলা সবার পছন্দ । ফুটবল বাংলাদেশ ও বিশ্বের প্রতিটি দেশে বেশ জনপ্রিয় । আজ আলীগঞ্জ বাসীর জন্য গর্বের দিন । বাংলাদেশের সকল ফুটবল নক্ষত্র তারকারা একসাথে আলীগঞ্জ খেলার মাঠে । এক সময় আমরা এই তারকা খেলোয়াড়দের খেলা দেখার জন্য ঢাকার স্টেডিয়ামে বসে থাকতাম । তাদের কে আজ এক সাথে দেখে আমরা খুব আনন্দিত ।
সভাপতিত্বর বক্তব্যে কাউসার আহমেদ পলাশ বলেন, আমরা এই আলীগঞ্জ খেলার মাঠ রক্ষার জন্য নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন সংগ্রাম করছি । এলাকার সকল মানুষকে নিয়ে মাঠের জন্য মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি । এই মাঠের জন্য ঢাকা হাইকোর্টে রিট আবেদন করেছি । আমরা যে কোন কিছুর বিনিময়ে এই মাঠ রক্ষা করবো ।
প্রীতি ফুটবল ম্যাচ ঢাকা সোনালী অতীত ক্লাব ৩/১ গোলে আলীগঞ্জ সোনালী অতীত ক্লাব কে পরাজিত করেন ।

