বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ সেলিম(২৮)নামে সোনারগাঁয়ের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কামতাল তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পরিদর্শক সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর থানাধীন চিড়াইপাড়াস্থ নন্দকানন কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত সেলিম সোনারগাঁ থানার ত্রিপরদী এলাকার আয়েত আলীর ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
