বিজয় বার্তা ২৪ ডট কম
শহরের রয়েল ট্যাংক রোডের দোকান ঘর জোরপূর্বক নেওয়ার চেষ্টার অভিযোগে ভাড়াটিয়া জহিরুল হকের বিরুদ্ধে মৃত ফজলুল হকের ছেলে মোঃ মনির হোসেন বিপ্লব সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করে ।
তিনি বলেন, আমার পিতা- মৃত ফজলুল হক ১৪ নং লয়েল ট্যাংক রোডের দোকান ঘরটি জহিরুল হক, পিতা- ফকির চান তার কাছে ভাড়া দেওয়া হয়। জহিরুল হকের পিতার সাথে আমার পিতার ভাড়া সংক্রান্ত একাধিক চুক্তিনামা রয়েছে । কিন্তু ২০১২ সাল থেকে জহিরুল হকের সঙ্গে ভাড়া নিয়ে সমস্যা সৃষ্টি হলে আমি তাকে দোকান ছেড়ে দিতে বলি । গত ৭ মে ২০১৭ তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিদের শালিসে জহিরুল হক কে দোকান ছেড়ে দেওয়ার রায় দেন । পরে জহিরুল হক ও তার ভাই জসিমের উপস্থিতিতে দোকানের সমস্ত মালপত্র বের করে দিয়ে তালাবদ্ধ করে আমাকে চাবি বুঝিয়ে দেন ।
তিনি আরো বলেন, কিন্তু হঠাৎ করে ৮ মে ২০১৭ সাল নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জহিরুল হক অভিযোগ করেন তিনি দোকানের পজিশন ক্রয় করেছে এবং আমাদের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও লুটপাট করেছি বলে অভিযোগ করেন । বর্তমানে কোর্টে এই দোকান নিয়ে মামলা চলমান । কোর্টের রায় আমাদের পক্ষে বলে তিনি দোকানের পজিশন ভাড়ার দলিল ও মামলার নথি দেখান । কিন্তু জহিরুল হক তা মানে না । সে জোরপূর্বক দোকান ঘর নেওয়ার চেষ্টা করছে । আমি আমাদের উপর মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি ।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ মনির হোসেন বিপ্লবের বড়ভাই হুমায়ূন কবির সোহেল, আত্বীয় আক্তার হোসেন, পাশের দোকান্দার মোঃ আমির।
