বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার বেলা ১১ টায় বন্দর থানা আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সচেতনতা ও ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মঈনুল হক (পি পি এম)। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন প্রত্যেক ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সদস্যদের মাধ্যমে তথ্য ফরম বিতরণ করলে প্রতিটি এলাকায় জঙ্গীবাদ বিরোধী সচেতনতায় সুফল পাওয়া যাবে। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের , বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, বন্দর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল হাসান আরিফ, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী কাজী শহীদ আহম্মেদ,২১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবদুর রশীদ কন্ট্রাকটর, ২১ নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা হেলাল উদ্দিন হেলা, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, নারায়নগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু হাসানাত রহমান বিন্দু, ধামগড় ইউপি চেয়ায়ম্যান মাসুম, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক, ইউসুফ মেম্বার,বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন জালু, ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম, ইউসুফ মেম্বার, টিটু খন্দকারসহ বিভিন্ন এলাকার রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং গন্যমান্য ব্যাক্তিগন।

