বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ফতুল্লার বিভিন্ন হতে ১শ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪০ পুরিয়া হেরোইনসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানান, গত ৭ মে রাতে ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ আহম্মেদ ও এ এস আই কামরুল হাসান গোপন সংবাদের ভিক্তিতে মাসদাইর এলাকায় মাদকের অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ১৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলো: মাসদাইর গলাচিপা কলেজ রোড মোড়ের মৃত মনাই মিয়ার ছেলে আ. জলিল(৬০)।সাগর আহম্মেদের স্ত্রী লুৎফর নাহান লতা(৩০)।
এসআই মিজানুর রহমান ২ ফতুল্লা বক্তাবলী লক্ষীনগর এলাকায় গত ৭মে মাদকের অভিযান চালায় । এ অভিযানে ১২০ পুরিয়া হেরোইনসহ মরা মোক্তার হোসেন(৫১)কে গ্রেপ্তার করেছে।সে লক্ষীনগর এলাকার মৃত নুরু মিয়ার ছেলে।
অপরদিকে, জেলা ডিবি পুলিশের এস আই আসাদুজ্জামান ফতুল্লার ৭ মে রাতে পাগলা রসুল পুর এলাকায় মাদকের অভিযান চালায় । এ অভিযানে ১২০পুরিয়া হেরোইনসহ মাদক সেবনকারী সেলস ম্যান নুরুল আমিন(২৩)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নুরুল আমিন পটুয়াখালী জেলা ও কলাপাড়া থানাধীন ধানখালী এলাকার ইনসান সরদারের ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথকবাবে তিনটি মামলা দায়ের হয়েছে।

