বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় সিঙ্গাপুর প্রবাসী এক ব্যাক্তির বাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে ফতুল্লার ভোলাইল এলাকায় অবস্থিত স্বপনের ৬ষ্ট তলা বিশিষ্ট বাড়ীর গেইট ভেঙ্গে বাড়ীর ভিতরে প্রবেশ করলে স্থানীয়দের সহযোগিতায় ডাকাতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ফতুল্লার দেওভোগ এলাকার কুদ্দুস মিয়ার ছেলে রাসেল (২০) ও বরগুনা আমতলী ইসলামপুর এলাকার হারুন মিয়ার ছেলে মামুন (২৮) এবং ফতুল্লার ভোলাইল এলাকার সুমন মিয়ার ছেলে রিফাত (২২)। এ সময় পুলিশ ডাকাতি কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল, ২টি ধারালো ছোড়া এবং একটি তালা ভাঙ্গায় ব্যবহৃত কাটার উদ্ধার করে। এ ঘটনায় সিঙ্গাপুর প্রবাসী স্বপন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় স্বপন মিয়া উল্লেখ্য করেন, ফতুল্লার ভোলাইল এলাকায় তার ৬ষ্ট বিশিষ্ট তার বিল্ডিং রয়েছে। গত রোববার দিনগত রাত দেড়টায় ৭/৮ জনের অজ্ঞাত ডাকাতদলের সদস্যরা তার বাড়ীর প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় বাড়ীর ম্যানেজার বিষয়টি টের পেয়ে ডাকচিৎকার দিলে স্থাণীয় লোকজন এগিয়ে আসেন এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল, ২টি ছোড়া এবং একটি কাটারসহ রাসেল, মামুন এবং রিফাত নামের তিনজনকে আটক করে পুলিশে সোর্পদ করে।
এদিকে গ্রেফতারকৃতরা জানান, ডাকাতির প্রস্তুতি গত কয়েক দিন ধরেই তারা নিয়েছিল। গত রোববার গভীর রাতে মোজাম, জুয়েল, সহিদুল এবং মান্না ছিল। স্থাণীয় লোকজনদের ধাওয়ায় তাদের সহযোগিরা পালিয়ে যায় বলেও গ্রেপ্তারকৃতরা জানান।
ফতুল্লঅ মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭দিনের পুলিশি রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
