বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলাধীন সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগণের সমন্বয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা ও জম্ম- মৃত্যু রেজিস্ট্রেশন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়ার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ-সচিব) মোঃ আলী আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগ সচিব (সমন্বয় ও সংস্কার) এন. এম জিয়াউল আলম, বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) মোঃ রকিব হোসেন আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপ-সচিব মোঃ ছারোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জসিম উদ্দিন হায়দার, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শওকত আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান , কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা , মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিপলু, বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান আহমেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, দুপতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদা মোশারফ সহ অনেকেই ।
প্রধান অতিথির বলেন, সরকারের বেসিক কাজ করছে ইউনিয়ন পরিষদ। তাই সরকার ইউনিয়ন পরিষদকে শক্ত ভাবে সাজাচ্ছে। কারন সরকার যে কাজ করছে তা জনকল্যাণ মূলক হচ্ছে কি তার জন্য অডিট করছে। সরকার প্রতিটি নাগরিকের জন্য আইডি করে দিবে। যাতে করে জম্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন কোন সমস্যা না হয়।
তিনি আরো বলেন, বর্তমান সময়ের প্রধান সমস্যা হলো এই মাদক। মাদক দমনে ইউনিয়ন পরিষদকে গুরুত্বপূর্ণ ভাবে কাজ করতে হবে । মাদকের পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনেও কাজ করতে হবে ।

