বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া বলেছেন, আমাদের প্রধান সমস্যা জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ । এই সমস্যা গুলো নিয়ে শুক্রবার খুতবার সময় প্রতিটি মসজিদে মুসল্লিদের সাথে আলোচনা করতে হবে। ইসলাম হলো শান্তির ধর্ম । আল কোরআনের যে শিক্ষা ইমাম গন সবাইকে বুঝাতে হবে । জীব হত্যা মহাপাপ । ইসলামের নামে যারা ধর্মকে ব্যবহার করে মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু ।
সোমবার সকাল ১০ টার দিকে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোনারগাঁ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন -২০১৭ এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ আরো অনেকেই।
