বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আলহাজ্ব ফয়েজউদ্দিন প্রধানের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর হাজীগঞ্জ ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি এ ক্লাবের উপদেষ্টা মন্ডলির একজন ছিলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে ফয়েজউদ্দিন প্রধানের বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে আলোকপাত করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
উপস্থিত ছিলেন সাবেক কমিশনার প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মরণ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এড. আলহাজ্ব আব্দুল মজিদ খোন্দকার, লে. কর্ণেল (অব.) মনোয়ার হোসেন বীর বিক্রম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টু, বিশিষ্ট সাংবাদিক এহসান কাদির রুমী, এড. ইব্রাহিম মিয়া, সেলিম আহমেদ হেনা, কামাল হোসেন, কাজী নাসির, নাজমুল হক চৌধুরী তাজ, সামসুল করিম, রিয়াজউদ্দিন আহমেদ, নাসির ফরাজি, এশারদ হোসেন, কামরুজ্জামান, হামিদুর রহমান চৌধুরী মাসুম, হাজীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আরমান মিয়া, মরহুমের ছোট ভাই ও হাজীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক মনিরউদ্দিন আহমেদ, মরহুমের ছেলে ফয়সাল প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শোক সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল আহাদ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোফাজ্জাল। দোয়ায় ফয়েজউদ্দিন প্রধানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
