বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৭৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ নুরুল ইসলাম নুইচ্ছা(৩৮) ও গোলজার হেসেন(৩৫) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম নুইচ্ছা থানার চৌধুরী বাড়ী এলাকার মৃত শরাফত আলীর ছেলে ও গোলজার হোসেন ফরাজীকান্দা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দুপুরেই গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
