প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
দৈনিক বিজয় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি সাইদুর রহমানকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে মানববন্ধনপূর্বক প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম কবির ইউ চৌধুরী দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক এ এস এম এনামুল হক প্রিন্স, অনলাইন নিউজ পোর্টাল এটুজেড টুয়েন্টিফোর ডটনেট’র সম্পাদক রফিকুল্লাহ রিপন, বিজয় বার্তা অনলাইন টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক গৌতম সাহা, আমাদের নারায়ণগঞ্জ্ অনলাইন নিউজ পোর্টাল টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক আব্দুর রহিম, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ’র নারায়ণগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর ডালিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন , নারায়ণগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক শহিদুল্লাহ রাসেল, দৈনিক জম্মভূমি পত্রিকার বার্তা সম্পাদক একে আজাদ, দৈনিক বিজয় পত্রিকার চীফ রিপোর্টার আনোয়ারুল হক, স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, দৈনিক সন্ধাবানী পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আবুল হাসেম। সাংবাদিক ও টিভি অভিনেতা মোখলেছুর রহমান তোতার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ শরীফুল ইসলাম, সোজাসাপটা’র ফটো সাংবাদিক সুলতান, নীরবাংলা পত্রিকার ফটো সাংবাদিক শাকির আহমেদ বাপ্পী, নারায়ণগঞ্জের আলো পত্রিকার ফটো সাংবাদিক সুমন, লিটন, জসিম উদ্দিন, বন্দর থানা প্রতিনিধি আরিফুল ইসলাম,ফটো সাংবাদিক সোহেল ইসলাম,বিদ্যুত আল মামুন,শাহরিয়ার প্রধাণ ইমন,এমদাদুল হক মিলন,সাইদুর রহমান,সোনালী, মুক্তা, প্রান্তসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন,গাজীপুরে রানী ফুডের নামে শিশুশ্রম এবং নোংরা পরিবেশে খাদ্যপন্য উৎপাদনকারীর বিরুদ্ধে সংবাদ লেখার জের ধরে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফ খান দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক সাইদুর রহমানকে হত্যার হুমকি দিয়ে সন্ত্রাসীর পরিচয় দিয়েছেন। আমরা গাজীপুর প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই যদি সন্ত্রাসীদের লালনকারী আরিফ খানের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে আরিফ ভানকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা কঠোর থেকে আরো কঠোরতম আন্দোলন ডাক দিতে বাধ্য হবো। সন্ত্রাসীদের মদদদাতা আরিফ খানকে বুঝিয়ে দিতে হবে সাংবাদিকদের বিরোধীতার পরিণাম কি হতে পারে। হুমকি আর মামলা-হামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠ স্তব্দ করা যাবেনা সাংবাদিকরা কারো রক্ষচক্ষুকে ভয় করেনা। সত্য প্রকাশে সাংবাদিকদের কলম চলবেই। আমরা সন্ত্রাসীদের হোতা আরিফ খানের হুমকির বিরুদ্ধে তীব্র নিন্দা ক্ষোভ ও ঘৃনা প্রকাশ করছি। উল্লেখ্য,সাইদুর রহমানের হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ ছাড়াও দেশের ২৭টি জেলার সাংবাদিকবৃন্দ একযোগে এ কর্মসূচী পালণ করে।
