বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫৫পিছ ইয়াবাসহ স্বপন(২৮) ও ইমরান(৩২)নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার মদনপুর কুড়িপাড়া এলাকার মৃত বিল্লাত আলী মিয়ার ছেলে স্বপন(২৮) ও নবীগঞ্জ কদমরসুল এলাকার তারা মিয়ার ছেলে ইমরান(৩২)। পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে মাদক অভিযান চলাকালে কুড়িপাড়া এলাকায় স্বপনের কাছ থেকে ৩৫পিছ ইয়াবা ও নবীগঞ্জ কদমরসুল এলাকার শাহাদাতের বাড়ীর সামনে থেকে ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ এদেও গ্রেফতার করে। এ ব্যাপাওে বন্দও থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
