বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে প্রেমের টানে ঘর বাধতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রত্না খাতুন(১৭) নামে এক গৃহবধু। বুধবার সকাল ৯টায় থানার একরামপুর’স্থ আলাউদ্দিন মাইকের গলিতে এ ঘটনাটি ঘটে। আত্বহননকারী রতœার পারিবারিক সুত্রে জানা যায়,৪ মাস পূর্বে নারায়ণগঞ্জ দেওভোগ পানিরট্যাংকি এলাকার রহিম মোল্লার বাড়ির ভাড়াটিয়া সবুজ মিয়ার মেয়ে রতœার সাথে বন্দর একরামপুর এলাকায় মজিবর মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোঃ সেলিম মিয়ার ছেলে ইসমাইল হোসেন পিন্টু(২১)এর সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। এ ব্যাপারে রতœার মা নুরনাহার জানান,আমার মেয়ের সাথে ইসমাঈল এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাই তাদের সম্পর্ক মেনে নিয়ে আমরা পারিবারিক ভাবে ৪ মাস পূর্বে বিয়ে দেই। বিয়ের সময় নগদ পঞ্চাশ হাজার টাকা দেনমোহর ও আরো পঞ্চাশ হাজার টাকার ফার্নিচার দেই। কিছুদিন পর থেকে আমার মেয়েকে অতিরিক্ত আরো টাকার জন্য চাপ সৃষ্টি করতো তার শ্বশুর মোঃ সেলিম মিয়া ও শ্বাশুরী রেবেকা। প্রায় সময়ই তারা আমার মেয়ের সাথে মন্দ আচরন করত। আমার জামাতা বাড়ী থেকে বের হওয়ার পরই তাদের অত্যাচারের মাত্রা বেড়ে যেত। এই অসহনীয় অত্যাচার সহ্য করতে না পেরেই আমার মেয়ে আত্বহত্যা করেছে। এর আগেও দুইবার আত্বহত্যা করার চেষ্ঠা করেছে রতœা। এ ব্যাপারে বন্দর ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে এসে জুলন্ত অবস্থায় মৃত পেয়েছি। প্রতিবেশী ও রতœার মায়ের জবান বন্দীর উপর ভিক্তি করে ছেলেসহ মা বাবাকে আটক করা হয়েছে। বন্দর থানায় আত্বহননকারী রতœার মা নুরুন নাহার বাদী হয়ে একটি আত্বহত্যার সহায়তামুলক একটি মামলা দায়ের করেন।
