বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানাপুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের বিশেষ অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্ল মডেল থানার এসআই মাজাহারুল ইসলাম গত ২৮এপ্রিল রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন(৩০)নামের এক মাদক বিক্রেতাকে গেপ্তার করেছে।মে পশ্চিম মাসদাইর এলাকার মজিবুররহমানের ছেলে। মাসদাইর বাড়ই ভোগ এলাকা হতে ৫০০গ্রাম গাঁজাসহ মোসলেমের ছেলে হাবিবুর রহমান(৪০)আকবর আলীর ছেলে রমজান ওরফে রঞ্জু(৩৯)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
