বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় (৬) বছরের এক শিশুকে ধর্ষনের ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১২টায় ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কিশোর মসিকুল ইসলাম (১২) ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকার আলমের ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা গুলজার ফকির বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
মামলার বাদী গোলজার হোসেন জানান, ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে পরিবারের সকলে বসবাস করাসহ বিসিকস্থ ফারিয়া ফ্যাশন নামক একটি পোশাক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। গত শনিবার সকাল সাড়ে ১০টায় তার শিশু মেয়ে (৬) কে প্রলোভনে জোড় পূর্বক ধর্ষন করে। তার শিশু মেয়ের চিৎকারে স্থাণীয় লোকজন লম্পট কিশোর মসিকুলকে আটক করে পুলিশে সোর্পদ করে।
ফতুল্লা মডেল থানার এস আই আতাউর জানান, উক্ত ঘটনায় থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। লম্পট মসিকুলকে গ্রেপ্তার করা হয়েছে।
