বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ পিছ ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট গালকাটা খোকাকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১২ টায় নিতাইগঞ্জ বাপ্পী চত্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামী হলেন ফতুল্লা কাশীপুর হাট খোলা মাষ্টার বাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জহির”ল ইসলাম খোকা ওরফে গালকাটা খোকা (৪০)।
ডিবির সংবাদ সম্মেলনে জানান, এস আই মাজারুল ইসলামের নেতৃত্বে এস আই সায়েম, এসআই মিজান ও এসআই প্রকাশ সরকার সহ সঙ্গীয় ফোর্স এই অভিযানটি পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জহিরুল ইসলাম খোকাকে নিতাইগঞ্জ বাপ্পী চত্তর এলাকা থেকে ৬০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। খোকার বির”দ্ধে সদর ও ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য জহির”ল ইসলাম খোকার বির”দ্ধে সদর মডেল থানায় নারী শিশু নির্যাতন আইনের মামলা রয়েছে। যার মামলা নং-৯১, তাং ২৭/৬/২০১৬। এছাড়া ফতুল্লা মডেল থানায় মামলা নং ১৫, তাং ৬/৯/১৫। মাদক নিয়ন্ত্রন আইনের মামলা নং ৭৪ তাং ২৪/১০/২০১৪। আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে যার মামলা নং ৩ তাং৩/১১/২০০৯। প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে ফতুল্লা মডেল থানায় কাশীপুর হাটখোলার এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে আমিন মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ৫০৬ (।। ) নন জি আর ৯/১৭, জি আর ৫৩/১৭, তাং ২৬/১/১৭ । এই মামলায় জহির”ল ইসলাম ২য় আসামী ও তার ভাই ১ম আসামী শরীফুল ইসলাম (বাবু)। এছাড়া কাশীপুর এলাকার তাজউদ্দিনের ছেলে জনি ও স¥ৃতি নামে আরো দুই আসামী পলাতক রয়েছে।
