বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহস্পতিবার বন্দর উপজেলা মিলনায়তনে নিরাপদ মাংস উৎপাদনে গবাদি পশুর হৃষ্ট পুষ্ট করণে খামারীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বন্দর উপজেলা পরিষদ ও উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফারুক আহম্মেদ, যুবউন্নয়ন অফিসার ইয়াসিনউল হাবিব, ডাঃ নূরুল আমিন, সাইদুল হক, মাইনুদ্দিন, শামসুল আলম, সমাজ সেবা অফিসার শহিদুল ইসলাম, খামারী মালিক আঃ মতিন, মুকুল আহম্মেদ ও বন্দর উপজেলার বিভিন্ন খামারী মালিকবৃন্দ।
