বিজয় বার্তা ২৪ ডট কম
আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন মাদক ব্যবসায়ী ও জঙ্গিবাদের আস্তানা থাকবে না । তার জন্য আমাদের নিয়ত ঠিক থাকতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক ।
রবিবার বিকেল ৪ টায় ফতুল্লা থানাধীন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফতুল্লা ইউনিয়ন কমিনিউটি পুলিশিং কমিটির আয়োজনে জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, আমরা চাই না কোন মায়ের বুক খালি হোক। কোন স্ত্রী তার স্বামীকে ও কোন সন্তান তার বাবাকে হারাক। বিদেশ হতে কেউ আমাদের এই জঙ্গি ও মাদক সেবি বানায় না। দয়া করে সবাই আগে নিজেদের ঘরকে বাঁচান। কারন এই ভয়ঙ্কর মাদক ও জঙ্গিবাদ আপনাদের ঘরের দরজায় এসে টক টক করছে। এই মাদক ও জঙ্গিবাদ আজরাইলের মত আপনাদের সন্তানদের ডাকে। তাই আপনারা নিজেদের সন্তানদের প্রতি সচেতন হোন। তারা কোথায় যায় কার সাথে মিশে । আর কোথা থেকে তারা টাকা উপার্জন করছে। বর্তমানে বাংলাদেশের প্রধান দুটি সমস্যা হলো মাদক ও জঙ্গিবাদ। এই মাদক ও জঙ্গিবাদ তো আমাদেরই কারো না কারো সন্তান, ভাই কি বন্ধু । আমরা যে ধর্মের হই না কেনো আমাদের বিবেকের দ্বারা চলতে হবে। যে ধর্মের হই না কেনো কেউ কারো দ্বারা যেন ক্ষতি না হয় ।
তিনি আরো বলেন, অনেক দিন আগে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন মাদক ও সন্ত্রাসী কিলার মুক্তার ও তার সহযোগী । এ থেকে শিক্ষা নিয়ে ফতুল্লার সকল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা সব কিছু ছেড়ে ভালো হয়ে যান। বর্তমানে আমাদের পুলিশ বাহিনী নারায়ণগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট দিয়ে মাদক ক্রেতা ও বিক্রেতাকে জেল ও জরিমানা করা হচ্ছে ।
এ সময় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ( পিপিএম) , অতিরিক্ত পুলিশ সুপার ‘ ক সার্কেল ‘ মোঃ শরফুদ্দিন , ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা থানা কমিনিউটি পুলিশিং কমিটির সভাপতি মীর মোজ্জাম্মেল আলী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সহ অনেকেই ।

