বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে দক্ষিন কলাবাগ এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে দক্ষিন কলাবাগ এলাকার রহমান মিয়ার ছেলে ফয়সাল(২২),একই এলাকার আমিনুল মিয়ার ছেলে রুমান(১৬) ও নুরুল ইসলাম মিয়ার ছেলে রুবেল(২৭)। বন্দর থানার চৌকস এসআই এমদাদুল হক জানান,দীর্ঘদিন ধরে এরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের রমরমা বানিজ্য করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন কলাবাগ বুড়ির বাড়ী মাদক ব্যবসায়ীদের আস্তানায় হানা দিলেে এরা তাৎক্ষনিক পালানোর চেষ্টাকালে ৩ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।এ সময় সঙ্গীয় ফোর্সসহ তাদের দেহ তল্লাশীকালে মাদক ব্যবসায়ী ফয়সালের কাছ থেকে ১’পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার নং ৪৩(০৪)১৭। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

