বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা বোর্ডের বৃত্তি পরীক্ষায় নারায়ণঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করলো সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। ঢাকা বোর্ডে বৃত্তি পরীক্ষায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ মানবিক বিভাগে ১ম, ২য়, ৪র্থ, ১০ম, ২২তম ও ২৬তম স্থান সহ মানবিক বিভাগে মোট ২৩জন ছাত্র-ছাত্রী বৃত্তি পায়। এছাড়া বিজ্ঞান বিভাগে ২জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫জন সহ মোট ৩০টি বৃত্তি পেয়ে নারায়ণগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করে। ২০১৬ সালে অনুষ্ঠিত পি,এস,সি পরীক্ষায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল থেকে উওীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্য ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১০ জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৫জন সহ মোট ১৫জন এবং জে,এস,সিতে ১১জন বৃত্তি পায়। নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ উন্নীত হওয়ায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাত ও অধ্যক্ষ নারায়ণঞ্জ ৪-আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন, উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন সহ ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও প্রভাষক দের অভিনন্দন ও ধন্যবাদ জানায় গভর্নিং বডির সকল সদস্যরা। ২০১৬ সালে অনুষ্ঠিত এইচ,এস,সি পরীক্ষায় উওীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা বৃত্তি পেয়েছে ঢাকা বোর্ড গত ১২-৪-১৭ই তারিখে তাদের তালিকা প্রকাশ করে। ঐ তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা ও পার্শ্ববর্তী ভাল ফলাফল অর্জনকারী কয়েকটি কলেজের তালিকা হল- গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ মোট ৩০জন, নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ ১১জন, নারায়ণগঞ্জ কলেজ ৪জন, সরকারী তোলারাম কলেজ ১জন, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ ১জন, সরকারী আদমজী নগর এমডব্লিউ কলেজ ১জন, হাজী মিছির আলী কলেজ ৫জন, ও ডাঃ মাহাবুবুর রহমান মোল্লা কলেজ ১০জন।
