বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জেবিন বিনতে শেখ বলেছেন,আলীগঞ্জে একটি খেলার মাঠের প্রয়োজনীয়তা রয়েছে এই খেলার মাঠটি রক্ষা করার জন্য আমাদের দরকার পরবে না ,আলহাজ্ব কাউছার আহম্মেদ পলাশ তার কর্ম দক্ষতায়ই তিনি মাঠটি রক্ষা করতে সক্ষম হবেন। প্রয়োজনে তিনি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে এ ব্যাপারে উদ্যোগ নিতে পারবেন। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে কামরুজ্জামান স্মৃতি অনুর্ধ-১৬ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি আরো বলেন, পৌর স্টেডিয়াম আমাদের না। ফতুল্লার আন্তর্জাতীক স্টেডিয়াম ও আমাদের না জাতীয় ক্রীকেট বোর্ড এর আন্ডারে। সদর উপজেলার আন্ডারে যদি এই মাঠটি স্টেডিয়ামে পরিনত হয় তা হলে আমাদের এখান থেকে তৈরী হবে সাকিব, মাশরাফি, মোস্তাফিজ এর মত আন্তর্জাতিক মানের খেলোয়ার। এতে করে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জল হবে। আলীগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শাহ জালাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জজ মিয়া, নূরুল ইসলাম মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, শাহাদাত হোসেন সেন্টু, আব্দুস সাত্তার সহ এলাকার বহু গন্যমান্য ব্যক্তিবর্গ। আলীগঞ্জ ক্লাবের আয়োজনে এ টূর্নামেন্টে ১২টি দল অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হন আলীগঞ্জ ক্লাব ও সাদমান ওমর ক্রিকেট। সাদমান ওমর ক্রিকেট টিম প্রথমে ব্যাট করে ১৬৬ রান করে। জবাবে আলীগঞ্জ ক্লাব ১৬৭ রানের টার্গেট নিয়ে ৫ উইকেট হারিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌছতে সক্ষম হয়। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী দলের হাতে চ্যামপিয়ন ট্রফি তুলে দেন।
