বিজয় বার্তা ২৪ ডট কম
বছর ঘুরে আবারও আমাদের দরোজায় ফিরে এলো বাঙালির ইতিহাস ঐতিহ্য নির্ভর ১লা বৈশাখ। অতিতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত সারা দেশের মানুষ। প্রতিবারের ন্যায় এবারো ফতুল্লার খান সাহেব ওসমান আলী ষ্টেডিয়াম এলাকার শরীর চর্চা ও সামাজিক সংগঠন “ভোরে বন্ধু” বাংলা বর্ষ বরণের প্রস্তুতি নিয়েছে।
আজ ১লা বৈশাখ ভোরে খান সাহেব ওসমান আলী ষ্টেডিয়ামে ভোরের বন্ধু পান্তা-ইলিশ আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি মো. রমজান আলী ও সাধারন সম্পাদক মো.জসিম উদ্দিন।

