বিজয় বার্তা ২৪ ডট কম
বিশ্ব শান্তি ও দেশের মঙ্গল কামনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লার মেঘনা ডিপো গেইট সংলগ্ন রিশি পাড়া দুর্গা মন্দিরে শ্রী শ্রী শিব অনুষ্ঠিত হয়েছে। শিব ভক্ত সুদীপ মনি দাস সাধুর উদ্যোগে এ পূজা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও ফতুল্লা রির্পোর্টাস ক্লাবের সভাপতি রনজিৎ মোদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর গীতা সংঘের সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সম্পাদক অরুন কুমার দাস।
কালিকা পুরাণ মতে- দুন্দুভি নামক জনৈক দৈতরাজ, ব্রহ্মার বরে বলীয়ান হয়ে- দেবতাদের পরাজিত করেছিলেন। কৈলাসে মহাদেব ও পার্বতীকে [দুর্গা] একত্রে ভ্রমণ করার সময় পার্বতীকে দেখে মোহিত হন, এবং তাঁকে অধিকার করার চেষ্টা করলে- মহাদেবের অগ্নিদৃষ্টিতে ইনি ভস্মীভূত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেঘনা গেইট অবস্থিত দুর্গা মন্দির কমিটির সভাপতি অভি দাস, শংকার দাসসহ অন্যান্য পঞ্চায়েত কমিটির সকল সদস্যবৃন্দ। পুরোহিত প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাবুল চক্রবর্তী।

