বিজয় বার্তা ২৪ ডট কম
১০৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলো-ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকার হাজ্বী চাঁন মিয়ার ছেলে মাসুম বিল্লাহ (৩২) এবং একই এলাকার মৃত মতলব মিয়ার ছেলে শফিক (৩০)।
ফতুল্লা মডেল থানার এস আই কাজী এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় ফতুল্লার মাসদাইার ঘোষেরবাগ এলাকা থেকে ১০৫০ বোতল ফেনসিডিলসহ মাসুম বিল্লাহ এবং জসীম নামের দুইজনকে আটক করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

