বিজয় বার্তা ২৪ ডট কম
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা কাঠেরপুল-শিবুমার্কেট আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ রাকিব হোসেন অগ্রানিক নীট কম্পোজিট লিঃ রগুনাথ পুর, ভূইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ কারখানার সুইং মেশিন অপারেটর। উক্ত কারখানা কর্তৃপক্ষ রাকিবকে শারীরিক নির্যাতন করে গুরুতর ভাবে আহত করেন এবং তাকে জানে মারারও হুমকি দেন। গত ৭ এপ্রিল শুক্রবার কারখানা কর্তৃপক্ষ জরুরী শিপমেন্টের কথা বলে বাধ্যতামূলক ভাবে জোরপূর্বক শ্রমিকদের দিয়ে কাজ করান। বিকাল ৫ টায় কারখানা ছুটি দেয়া হলে সবাই চলে যাওয়ার সময় সুইং ফ্লোর ইন্চার্জ সুজন রাকিবকে ওয়াল্টার সাড়ার জন্য থাকতে বলেন। রাকিব তার পারিবারিক সমস্যার কারণে থাকতে পারবেনা বলতেই ইন্চার্জ সুজন তাকে গালি দিয়ে বলে যে, তুই থাকবি তোর বাপ থাকবে। যার প্রেক্ষিতে রাকিব বলেছে বাপ তুলে গালিগালাজ করবেন না। বলতেই ইন্চার্জ তার উপর ক্ষিপ্ত হয়ে থাপ্পড়, লাথি, কিল, ঘোষা মারতে শুরু করে এবং টানাহেঁচড়া করে তার গায়ের জামা ছিড়ে ফেলে। সেই সাথে সুপার ভাইজার লতিফ ও লাইন চীফ নজরুল যুক্ত হয়ে রাকিবকে গুরুতর ভাবে মারধর করে আহত করেন। এমতাবস্থায় তাকে আটকে রেখে কাজ করিয়ে ছাড়েন। এসময় কারখানার মালিক জনাব খোকন সাহেব মারধরের হৈচৈ শুনতে পেয়ে ফ্লোরে আসলে রাকিব মারধরের বিষয়ে মালিকের নিকট অভিযোগ করিলে প্রতি উত্তরে তিনি বলেন-তোকে মারধর করে কাজ করাতে হবে কেন তোকে পয়সা দেইনা? আমার স্টাফদের কথা শুনলেনা কেন? আগামীকাল থেকে তুই আমার কারখানায় ডুকবে না। তোর পাওনা টাকা পয়সাও দেয়া হবেনা। ভবিষ্যতে কারখানার আশে পাশে দেখলে তোকে জানে মেরে ফেলবো বলে হুমকি দেন। আহত রাকিব নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা গ্রহণ করে বাসায় বিছানায় শায়িত রয়েছেন। কারখানা কর্তৃপক্ষের এহেন অমানবিক শ্রমিক নির্যাতন ও মারধর করে শ্রমিক নেতা রাকিবকে গুরুতর আহত করায় এবং জানে মারার হুমকি দেওয়ায় আমরা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে তিব্র নিন্দা, প্রতিবাদ ও ন্যায় বিচারে দাবী জানাচ্ছি।

