বিজয় বার্তা ২৪ ডট কম
সারাদেশের ন্যায় রোববার হতে নারায়ণগঞ্জের বন্দরে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(এইচএসসি) ও সমানের পরীক্ষা। ৩টিকেন্দ্রে অনুষ্ঠিত এবারের পরীক্ষায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১ হাজার ২শ’ ৭৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে কদমরসুল বিশ^ বিদ্যালয় কলেজ,হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ,বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ,বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ,ঢাকেশ^রী স্কুল এন্ড কলেজ,মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ। এছাড়া বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রে বন্দর ফাযিল মাদরাসা,নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা,বিশ^নবী আলিম মাদরাসা,রিয়াজুল উলুম আলিম মাদরাসা,জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা। এরমধ্যে হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের কেন্দ্রে ৮শ’২জন,হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের কেন্দ্রে ৩শ’৬৯জন ও বন্দর ইসলামিয়া ফাযিল মাদরাসায় ১শ’৭জন পরীক্ষার্থী। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার প্রথম দিনে হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজে ২জন,কদমরসুল বিশ^ বিদ্যালয় কলেজে ৩জন এবং বন্দর ইসলামিয়া ফাযিল মাদরাসায় ২ জন পরীক্ষার্থী অনুপুস্থিত ছিল। পরীক্ষা চলাকালে বন্দরর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব থানার বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

