বিজয় বার্তা ২৪ ডট কম
সোনাকান্দা ঋৃষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি সংখ্যালঘু সুনীল চন্দ্র দাসকে প্রহারের ঘটনায় এসপি’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। রোববার দুপুরে সুবিচার চেয়ে স্ব-শরীরে গিয়ে ওই অভিযোগটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়,
আমরা হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু অধিবাসী আমরা প্রায় ২০০ বৎসরের উর্ধ্বকাল যাবত বংশানুক্রমে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে অত্র এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসতেছি। যে কোন পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠানে অত্র এলাকায় সকল সম্প্রদায়ের সহিত মিলেমিশে ও সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান পার্বণ পালন করিয়া আসতেছি। কিন্তু পরিতাপের বিষয় হইল যে জামাত-শিবিরের মদদেপুষ্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কতিপয় নেতার প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার লক্ষে বিগত ১/০৪/২০১৭ ইং তারিখে সকাল আনুমানিক ৯ ঘটিকার বর্তমান সরকারের সুনাম ক্ষুন্ন করার জন্য আওয়ামী নামধারী ১) বাতেন (৩৩) ২) আঃ রব (৬৫) ৩) আবুল বাসার (৩৫) ৪) মোঃ হাসান (৩২) ৫)মোঃ হোসেন (৩০) সর্ব পিতাঃ-মৃত শামসুর হক কম্পাউন্ডার, সাংঃ-নোয়াদ্দা কড়ইগাছ তলা সোনাকান্দা, থানা বন্দর জেলাঃ- নারায়নগঞ্জ। ঋৃষিপাড়াস্থিত মোয়াজ্জেম হোসেনের মুদি দোকানের উলে¬খিত সামনে ব্যক্তিগন ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাস (৭০) পিতাঃ-মৃত সুরেশ চন্দ্র দাস সাংঃ-এনায়েতনগর সোনাকান্দা (ঋষিপাড়া) থানা-বন্দর জেলা-নারায়নগঞ্জকে বাড়ী হইতে ফোনে ডাকিয়া আনিয়া বলে যে, আমরা জনাব আজিজুল হকের নিকট হতে টাকা পাই। তোকে মারলে আজিজুল হক আমাকে টাকা দিবে। তিনি প্রতিবাদ করিলে উল্লে¬খিত ব্যক্তিগন ক্ষিপ্ত হইয়া ঋৃষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাসকে এলোপাথারী কিল ঘুষি মারিতে থাকে। আমরাসহ এখানে উপস্থিত আরো লোকজন আগাইয়া আসিলে উল্লেখিত ব্যক্তিদ্বয় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থল ত্যাগ করার পূর্বে উল্লেখিত ব্যাক্তিগন সকলের সামনে সভাপতি মহোদয়কে এই বলিয়া হুমকি প্রদান করে যে, তোরা এদেশে সংখ্যালঘু সময় সুযোগ মত পেলে তোদেরকে এদেশ ছাড়া করব এবং বর্তমানে উক্ত আওয়ামী লেবাসধারী ব্যক্তিগন বিভিন্ন মাধ্যমে হুমকি-ধামকিসহ প্রাননাশের হুমকি প্রদান করিতেছে। যে কোন সময় খুন খারাপীসহ সাম্প্রদায়িক সংঘাতের মত বড় ধরনের ঘটনা ঘটিতে পারে এমতাবস্থায় আমরা সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের জানমালে অনিরাপত্তার আশংকা করছি, তাই প্রশাসনের নিকট আমাদের আকুল প্রার্থনা এই যে তিনি যেন উলে¬খিত ব্যক্তিগনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে মর্জি হন
