বিজয় বার্তা ২৪ ডট কম
ঐতিহাসিক ৭ ই মার্চ ও প্রয়াত ভাষাসৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, একেএম সামছুুজ্জোহা ‘র সহধর্মিণী ভাষা সৈনিক বেগম নাগিনা জোহার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর শহরের ২ নং রেল গেইট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক নূরে আলম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, কর্ম বাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মাইনুউদ্দিন মানু, সৈয়দ মোস্তাক আহমেদ হাসিব সহ আরো অনেকেই।
ভাষাসৈনিক বেগম নাগিনা জোহার আত্নার মাগফিরাত কামনা করে জেলা ছাত্রলীগ বিশেষ দোয়া প্রার্থনা করেন। এরপর ওসমান পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করা হয়।

