বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ১ মাদকসেবীসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে পুলিশ তাদের বন্দরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বন্দরের বন্দরের দেওয়ানবাগ এলাকার মৃত জমির আলী মিয়ার ছেলে নাকু মিয়া (৫৫), শাহী মসজিদ ঠাকুর বাড়ি এলাকার মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮), দক্ষিণ লক্ষণখোলা এলাকার আঃ মতিন মিয়ার ছেলে জাকির হোসেন (৪৫) ও বন্দর বাড়ইপাড়া এলাকার সিরাজুল হকের চেলে মাদকসেবী লিটন কসাই (৩৫) কে প্রেফতার করে। গতকাল বুধবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে আদালত ওয়ারেন্টভ’ক্ত ৩ জনতে জেল হাজতে ও মাদকসেবীকে জামিনে মুক্তি দেন।
