বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থেকে জামায়াত শিবিরের তিন সদস্যকে রাষ্ট্র বিরোধী সন্ত্রাসী কার্যকলাপ পরিকল্পনাকালে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম মিজমিজি পশ্চিমপাড়া এলাকার আঃ রহমানের বাড়ি থেকে বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো- জেলা জামায়াতের সদস্য আঃ রহমানের ছেলে সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের সদস্য আবুল কাসেম, মোসলেম ব্যাপারীর ছেলে মফিজুল ইসলাম, ইব্রাহিম মিয়ার ছেলে শিবির সদস্য এরফান । তাদের সকলের বাড়ি সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া এলাকার। এসময় তাদের তাদের হেফাজত থেকে নিষিদ্ধ জিহাদী বই, জামায়াতের অর্থ সংগ্রহের বিভিন্ন বই উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি সার্বিক) মুঃ সরাফত উল্লাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে রাষ্ট্র বিরোধী সন্ত্রাসী কার্যকলাপ ও পরিকল্পনা আইনে মামলা রুজু করেছে। মামলার নং- ৩৫।

