বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ৫শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক সম্রাট গোলাপের স্ত্রী হাওয়া আক্তার (২৩) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে অল্পের জন্য পালিয়ে রক্ষা পায় মূল হোতা গোলাপ ও অপরাপর কুখ্যাত মাদক ব্যবসায়ী ফেন্সি নূর হোসেনের ভাই হাবিবুর রহমান ওরফে ইয়াবা হবি। গোয়েন্দা সূত্র জানায়, মুরাদপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী গোলাপ ও তার স্ত্রী হাওয়া আক্তার এবং হরিপুর এলাকার আবদুল করিমের ছেলে হাবিবুর রহমান ওরফে ইয়াবা হাবিবসহ একটি চিহ্নিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে গোলাপ ও তার স্ত্রী হাওয়াসহ অন্যান্যরা মাদক বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে নারাযণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক সেলিম মিয়া আসাদ, নজরুল আসাদুজ্জামান তালুকদার, সহকারি উপ-পরিদর্শক মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি চৌকশ টীম ঘটনাস্থলে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাপ ও ইয়াবা হবি পালিয়ে রক্ষা পেলেও গোলাপের স্ত্রী হাওয়া আক্তারকে আট করতে সক্ষম হয়। এ সময় পুলিশ হাওয়ার হেফাজতে থাকাবস্থায় ৫শ’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
