বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার বিকেল ৫টায় চৌরাপাড়াস্থ সোমবাড়িয়া বাজার এলাকায় মাদক মুক্ত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধাণ শিক্ষক মোঃ শহীদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিছুর রহমান দিপু,গাজীপুর জেলা সিআইডি পুলিশের ইন্সপেক্টর মহিউদ্দিন আহমেদ অটল,বন্দর থানার ওসি তদন্ত হারুন অর রশীদ,বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী শফিউদ্দিন আহাম্মদ,কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা,সায়েদ আলী মাষ্টার। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাসেদ সরদার, জজ মিয়া, হাজী আক্তার হোসেন, জাকির হোসেন, এড. নূর মোহাম্মদ, দেলোয়ার হোসেন, মনির হোসেন প্রমূখ। প্রধাণ অতিথির বক্তব্যে ওসি আবুল কালাম বলেন,মাদক সকল অপরাধের উৎপত্তি। যেখানে মাদকের প্রভাব সেখানেই অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। কাজেই সবার আগে আমাদেরকে মাদককে না করতে হবে। মাদক দূর করতে পারলে সমাজের অপরাধ আর অপরাধীর কোন চিহ্ন থাকবেনা। তিনি আরো বলেন,মাদক-সন্ত্রাসে জড়িতরা কারো আতœীয় নয় তারা কেবলই সমাজের শত্রু। তাদেরকে ঘৃনার চোখে দেখতে হবে। সম্ভব হলে তাদেরকে ওই পথ থেকে সরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। মনে রাখবেন একজন মাদকসেবী একটি এলাকার জন্য আতংক।

