বিজয় বার্ত ২৪ ডট কম
বন্দরে ১শ’ ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২৮ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দু’টি পৃথক স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে হাজরাদী চানপুর এলাকার মৃত আবদুল লতিফ মিয়ার ছেলে বিপ্লব(২৪) একই এলাকার আবদুল কুদ্দুস মিয়ার ছেলে সেলিম(৩০) ও কুড়িপাড়া এলাকার ফেলু মিয়ার ছেলে মোস্তফা(৪০)। এ ব্যাপারে থানায় মাদক আইনে দু’টি পৃথক মামলা রুজু হয়েছে। ধৃতদেরকে শুক্রবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। ধৃতদের মধ্যে মোস্তফা সদ্য ধৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী তথা অস্ত্রধারী সন্ত্রাসী নূর হোসেন ওরফে ফেন্সি নূর হোসেনের অন্যতম সহযোগী। এছাড়া বিপ্লব ও সেলিম মাদকের দুর্ধর্ষ ডিলার। তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় পাইকারী ইয়াবা ট্যাবলেট,গাঁজা,হেরোইন ও ফেন্সিডিল পাইকারী সাপ্লাই দিয়ে আসছিল।

