বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা থেকে ডিক্লারেশনপ্রাপ্ত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের এক সভা নারায়ণগঞ্জ ক্লাব এর ৩য় তলায় ভিআইপি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক খবরের পাতা’র সম্পাদক মাহবুবুর রহমান মাসুম। সভায় উপস্থিত ছিলেন দৈনিক আজকের জন্মভূমি’র সম্পাদক জাফর আহমেদ, দৈনিক সোজা সাপটা’র সম্পাদক আবু সাউদ মাসুদ, দৈনিক দেশের আলো’র সম্পাদক আনিসুল ইসলাম সানি, দৈনিক যুগের চিন্তা’র সম্পাদক আবু আল মোরছালীন বাবলা, দৈনিক কালের কথা’র সম্পাদক কাজিম আহমেদ, নারায়ণগঞ্জের শতকথা’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, দৈনিক প্রতিদিন সকাল এর সম্পাদক জি. এম রহমান, দৈনিক অগ্রবাণী প্রতিদিন এর সম্পাদক স্বপন কুমার পোদ্দার, দৈনিক নারায়ণগঞ্জের আলো’র সম্পাদক মোবারক হোসেন খান কমল, সাপ্তাহিক দি নারায়ণগঞ্জ পোষ্ট এর সম্পাদক কামরুল হাসান, সাপ্তাহিক মুক্ত আওয়াজ এর সম্পাদক এ.এস.এম. এনামুল হক প্রিন্স, সাপ্তাহিক পূর্ণ মাত্রা’র সম্পাদক এ.কে.এম মাসুমুজ্জামান, সাপ্তাহিক রূপকন্ঠ এর সম্পাদক মো: নজরুল ইসলাম চৌধুরী ও সাপ্তাহিক আলোর তরী’র সম্পাদক এইচ এম মিকাঈল ইসলাম রাজ। সভায় বিস্তারিত আলাপ আলোচনার পর নারায়ণগঞ্জ জেলা থেকে ডিক্লারেশনপ্রাপ্ত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের নিয়ে ‘নারায়ণগঞ্জ সম্পাদক পরিষদ’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। মাহবুবুর রহমান মাসুম আহ্বায়ক ও আনিসুল ইসলাম সানি সদস্য সচিব এবং বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, আবু সাউদ মাসুদ, আবু আল মোরছালীন বাবলা, স্বপন কুমার পোদ্দার ও মোবারক হোসেন খান কমলকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রথম সভা ২০ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ ক্লাবের ৩য় তলায় একই স্থানে অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ জেলা থেকে ডিক্লারেশনপ্রাপ্ত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের উক্ত সভায় যথাসময় উপস্থিত থাকার জন্য নবগঠিত পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিব বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

