বিজয় বার্তা ২৪ ডটকম
মাসদাইর এলাকার মতি প্রধান গংদের বিরুদ্ধে অন্যের জমি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে একই এলাকার জমির পাওয়ার এটেনি এইচ.এম.জামাল উদ্দিন সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলেন । তিনি বলেন , ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার ভূমি দস্যু মতি প্রধান, শাহজালাল, সিরাজ , মনির, আলী হোসেন, অখিল উদ্দিন গংরা মাবিয়া গংদের ২৬ শতাংশ ভূমি আত্মসাৎ করার জন্য ১-১০ নং বিবাদী কামাল গংদের পূর্ব পুরুষ শুকুর বিবির নামের হেনা দলিল নং ৩৮৩৫ তারিখ ২৯/১০/১৯০৮ ইং জমির পরিমাণ ৫.৫০ কানি মোট ১৬৫ শতাংশ । কিন্তু দলিলে খতিয়ান বা দাগ নাম্বার কিছু নাই । তারপরও মতি প্রধান গংরা ভূয়া দলিলের মাধ্যমে ২০৩ শতাংশ ভূমি আত্বসাৎ করে । তিনি আরো বলেন, মতি প্রধান গংরা এখন মাবিয়ার ২৬ শতাংশ ভূমি আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছে । আমি এই ব্যাপারে মামলা করলে তা মিম্ন আদালতে রায়ের আপেক্ষায় । কিন্তু মতি প্রধান গংরা আমাকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখাচ্ছে । এমনকি আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে বলে তিনি অভিযোগ তুলেছেন ।
এ সময়ে উপস্থিত ছিলেন জমির প্রকৃত মালিক মাবিয়া , চান বাদশা , সানোয়ারা, আয়েশা, রহিমা ।
