বিজয় বার্তা ২৪ ডট কম
গামের্ন্টস শিল্পের পর বাংলাদেশে একদিন পর্যটনও শিল্প হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে বলে মনে করছেন বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, পর্যটন এখন শুধু বিনোদন নয় এখন বড় ধরনের শল্পখাত হিসাবে প্রতিষ্ঠিত লাভ করবে। পর্যটনকে শিল্পখাত হিসাবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আর পর্যটন শিল্পকে উন্নয়ন করতে আমরা বদ্ধপরিকর। পর্যটনের উন্নয়নের অন্যতম হচ্ছে রাজনৈতিক স্থীতিশীল। তাহলে বাংলাদেশের পর্যটন খাত অগ্রসর হবে। একজন পর্যটকের জন্য ১১জনের কর্মসংস্থান তৈরি হয়। যেখানে অর্থনৈতিক বৃদ্ধি করবে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলাস্থ নৌ পর্যটন উন্নয়ন উপলক্ষে মেরি এন্ডারসনের স্থানে সোনারগাঁও ভাসমান রেস্তোরা ও বার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, পর্যটন যেভাবে উন্নয়ন হচ্ছে শুধু বাংলাদেশে নয় এক সময় আন্তর্জাতিক ভাবে শিকৃতি পেয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারী বাংলাদেশে এই প্রথম সমুদ্র ভ্রমন চালু হতে যাচ্ছে। আন্তর্জাতিক ভাবে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা জাহাজ নিয়ে বাংলাদেশে আসবে। তারা সুন্দরবন, কক্সবাজার মহেশখালী অবস্থান করবেন। এই পযর্যটকরা বিশ্বের অন্যান্য দেশে ভ্রমন করবে। মন্ত্রী রাশেদ খান মেনন আরো বলেন, বাংলাদেশ যাতে জঙ্গি দেশ হিসাবে প্রতিষ্ঠিত না হতে পারে সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যেভাবে পাকিস্থানসহ বিশ্বের অন্যান্য দেশে জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে তা যেন আমাদের দেশে প্রভাব না পড়ে। ৭১ সালে গনহত্যা করে ক্ষান্ত হয়নি। তারা দেশে নতুন করে সমস্যা সৃষ্টি করতে পায়তারা চালাচ্ছে। জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার সরকার কাজ করছে। জঙ্গিবাদকে জিরো ট্রয়ালেন্স নিয়ে আসতে ভুমিকা পালন করছেন। তিনি আরো বলেন, বিএনপি নিবর্বাচনে না যাওয়ার জন্য নতুন ফন্দি খুজছে। যার কারনে নির্বাচন কমিশন নিয়ে অভ্যন্তর কথা বলছে। তারা জানে নির্বাচনে গেলে পরাজিত হবে। যার কারনে নবগঠিত নির্বাচন কমিশনারকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। ২০১৪ সালের মত বিএনপি যদি নিবর্বাচনে না যায় তাহলে বিএনপি পুরোদমে বিলীন হয়ে যাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ডা: অপরূপ চৌধুরী পিএইচডির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি।
অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন নৌ পযর্যটন মন্ত্রনালয়ের সচিব এসএম গোলাম ফারুক, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমরেড এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রকৌশলী জ্ঞানরঞ্জন শীল, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক আতাহার আলী, বাংলাদেশ পর্যটনের পরিচালক মিজানুর রহসান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সোনারগাঁও রেস্তোরা ও বারের স্বত্তাধীকারী বাবু সন্জয় কুমার রায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনীম জেবিন বিনতে শেখ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান নদীকে দেশের মা হিসাবে আখ্যায়িত করে বলেন,নদী যারা দুষন এবং দখল করে তারা মানুষ নয় অমানুষ। যারা ৭১ সালে আমাদের মা বোনদের হত্যা করেছে তারা যেমন রাজাকার। তেমনি নদী আমাদের মা, এই নদী যারা দখল এবং দুষন করে তারা এই আমলের রাজাকার। দুষন ও দখলকারীদের রাজাকার বললে ভুল হবে না। তিনি আরো বলেন, অদক্ষ গাড়ির চালকদের হাতে যেমন দূর্ঘটনা ঘটে। আর দক্ষ চালকদের হাতে দূর্ঘটনা ঘটে না। তাই রাষ্ট পরিচালনার ক্ষেত্রে দক্ষতার বিষয় রয়েছে। শেখ হাসিনার মত একজন দক্ষ প্রধানমন্ত্রীর হাতে দেশের পরিচালনার দায়িত্ব থাকলে দেশ উন্নয়নের অগ্রসর হবে। আর খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার মধ্যে কখনো তুলনা করা যাবে না।

