বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাতের বেলায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী দিয়ে বাল্কহেড চলাচলের অপরাধে ৭ টি বাল্কহেডকে ৩৩ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ও তাসলিম নেছা সমন্বয়ে নারায়ণগঞ্জ নৌ ফাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অর্থ দন্ড প্রদান করেন। এর আগে বুধবার রাতে নৌ পুলিশ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় অভিযান চালিয়ে ৭টি বাল্কহেড আটক করেছিল।
যেসকল জরিমানাকৃত বাল্কহেড করা হয়েছে সেগুলো হলো, আমানউল্লাহ মিজান ৫ হাজার টাকা, ফ্রেন্ডস ৩ হাজার টাকা, আতা মিয়া ৫ হাজার টাকা ,চাদরে আলো ৫ হাজার টাকা, হ্যাভেন থ্রি ৫ হাজার টাকা, আশুমুদ্দিন ৫ হাজার ও শাহমখদুম ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নৌ ফাড়ির ইনচার্জ সেলিম মিয়া জানান, সরকারী নিষেধাজ্ঞা থাকা সত্বেও বাল্কহেড মালিকরা রাতের বেলায় দ্রুত গতি বাল্কহেড চালিয়ে আসছিল । এতে করে প্রতিনিয়ত দুঘটনা হচ্ছে। দুঘটনা এড়াতে বুধবার রাতে শীতলক্ষ্যা নদী অভিযান পরিচালনা করে ৭ টি বাল্কহেড আটক করাহয়। পরে জেলা প্রশাসকের নিবার্হী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে তাদের জরিমান করা হয়।
