বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যাক্ত অবস্থায় ৭টি রাইফেল এবং ১ বস্তা গুলি উদ্ধার করেছে পুলিশ। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফতুল্লার ভূইঘর কড়ইতলা এলাকায় অবস্থিত একটি বালুরমাঠ থেকে উক্ত গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলো স্বাধীনতাযুদ্ধকালীন সময়ের বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়,ভূইঁগড় কড়ইতলা এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি কমান্ডার সিরাজুল ইসলামের বোনের পরিত্যক্ত জমি খনন করার সময় এ সকল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে উক্ত অবৈধ অস্ত্রগুলো কিভাবে বালুরমাঠের ভিতরে আসলো এ বিষয়ে স্থানীয়বাসী কিংবা পুলিশ কিছুই বলতে পারছে না। তবে পুলিশ ধারনা করছে, দীর্ঘদী ধরে উক্ত অস্ত্র ও গুলি বালুরমাঠের ভিতর রক্ষিত ছিল।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান (২) জানান, স্থানীয় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টায় ফতুল্লার ভূইঘর কড়ইতলা বালুর মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় সাতটি রাইফেল এবং এক বস্তা গুলি উদ্ধার করা হয়েছে। তবে বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গুলি কিভাবে বালুরমাঠে আসলো এ বিষয়ে তারা কিছুই জানে না। তবে পুলিশ ধারনা করছে দীর্ঘ দিন ধরে বালুর ভিতরে অস্ত্র ও গুলি লুকানো অবস্থায় ছিল। তবে উক্ত উদ্ধারকৃত অস্ত্র ও গুলির প্রকৃত মালিকদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধারকৃত থ্রি নট থ্রি রাইফেলগুলো স্বাধীনতা যুদ্ধের সময়কার। মুক্তিযোদ্ধা সাবেক এমপি সিরাজুল ইসলামের বোনের মালিকানাধীন পুকুরের পাড় বাধার সময় খনন করতে গিয়ে আবিস্কার হয়। সংবাদ পেয়ে পুলিশ এ গুলো উদ্ধার করে।

