বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের ৫ নং ঘাটস্থ সংগঠনের কার্যালয়ে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ শাখার মাষ্টার মো. বাবুল হোসেন সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি এস এম শামীম ওসমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত মাষ্টার। আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা এড. মাহবাবুর রহমান ইসমাঈল, শ্রমিক নেতা মাহমুদ হোসাইন, আঃ হালিম মাষ্টার, মোঃ মমিন মাষ্টার, অহিদুরজ্জামান মাষ্টার, রেজাউল মাষ্টার, মো. হেমায়ত ড্রাইভার, মো. বুলবুল আহমেদ. নজরুল ইসলাম মাষ্টার, মো. আহসান, উল্লাহ মাষ্টার, মো. শাইফুল ইসলাম কোয়ার্টার মাষ্টার, মো. মনির হোসেন মাষ্টার, মো. ফয়সাল মাষ্টার প্রমূখ।
সভায় বক্তরা বলেন, সারাদেশে নৌ- শ্রমিকদের বেতন স্কেল ঘোষনা করা হয়। বাংলাদেশ গেজেট এর মাধ্যমে ২০১৬ সালের ১ জুলাই এ ঘোষনার কথা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে, আমাদের দেশের সরকার মালিকদের পক্ষ নিয়ে শ্রমিকদের দাবী উপেক্ষা করে মজুরী স্কেল ঘোষনা করেন। যা আমাদের শ্রমিকদের মানতে বাধ্য করা হয়। আমরা দেশেরে স্বার্থে মেনে নেই। এখানে উল্লেখ্য থাকে মালিকরা সরকারকে চাপ দিয়ে মালের ভাড়া বৃদ্ধি করে নেয়, আমাদের শ্রমিকদের বর্ধিত বেতন পরিশোধ করবে বলে। তারপরও মালিকগন তাদের চরিত্র পরিবর্তন না করে সরকারকে বেকাদায় ফেলার জন্য শ্রমিকদের বর্ধিত বেতন পরিশোধ করেন নাই। মালিকগন চায় সারাদেশের নৌ-শ্রমিকরা আন্দোলন করুক। আমরা কখনো চাই নাম আন্দোলন করে সরকার ও দেশের ব্যবসা ও অর্থনীতি ক্ষতি হউক। আগামী ১০ ই ফেব্রুয়ারীর মধ্যে সারাদেশের নৌ- শ্রমিকদের বর্ধিত বেতন এরিয়া সহ প্রদান না করা হলে শ্রমিকরা ঐদিন কর্মবিরতী করলে তার দায়-দায়িত্ব
মালিকদেরকে নিতে হবে। দেশের সরকার শ্রমিকদের অথবা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে দায়ী করা যাবে না।

