বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা থানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারি এলাকায় চলন্ত ট্রাকের বডি ভেঙ্গে চাপা পড়ে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এসময় গাড়ির ভিতর থাকা হেলপার আহত হয়।
সোমবার বিকেলে সোয়া তিন টায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে নিহত ও আহতের নাম জানা যায়নি।
নারায়ণগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর একে এম শরফুউদ্দিন জানান, লোহার বোঝাই ঢাকা মেট্রো-ট-(১৬৮০৫৯) ট্রাকটি অতিরিক্ত মাল বহন করায় গাড়ির বডি ভেঙ্গে যায়। ট্রাকের সামনে একটি রিকশা চলে আসায় চালক গাড়িটি ব্রেক করলে বডি ভেঙ্গে চাপা পড়ে নিহত হয় চালক। এসময় গাড়ির ভিতর আটকে থাকা হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের টিম এসে ট্রাক থেকে চালকের লাশ উদ্ধার করে।
