বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অবৈধ মেলা মেশা অতঃপর কিশোরীকে গর্ভপাত ঘটানোর অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে লাঙ্গলবন্দ যোগীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোরের নাম বাচ্চু মিয়া(১৭)। সে মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষিতা কিশোরী অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরীর কর্মচারী।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সেপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, বন্দর উপজেলা মুছাপুর ইউপির যোগীপাড়া এলাকার দেলোয়ারের ভাড়াটিয়া জালাল আহম্মেদের কিশোরী কন্যা (১৭)র সঙ্গে লাঙ্গলবন্দ বাসষ্ট্যান্ড এলাকার স্যানিটেশন ব্যবসায়ী ছেলে বাচ্চু মিয়ার প্রেমে সম্পর্ক গড়ে উঠে। প্রেমের ফাঁদে ফেলে ওই কিশোরীকে একাধীক বার ধর্ষন করে স্কুল ছাত্র বাচ্চু। পরে ওই কিশোরী গর্ভবতি হয়ে উঠলে বিষয়টি উভয় পরিবারের মধ্যেস্থায় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গর্ভপাত করা হয়। গর্ভপাত ঘটানোর পর বেকে বসে স্কুল ছাত্রের পরিবার। গর্ভপাতের পর এক সপ্তাহ যাবত কিশোরীর পিতা জালাল আহম্মেদ বিচারের আশায় মাতবরদের দ্বারে দ্বারে ঘুরেছেন। নিরুপায় হয়ে বিচার প্রার্থনা করে পুলিশকে জানিয়েছে জালাল আহম্মেদ। সোমবার বিকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করে। এ ঘটনা বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।
কিশোরীর পিতা জালাল আহম্মেদ জানান, বাড়ির মালিক দেলোয়ার ও তার লোকজন দুই হাজার টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে।
