বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১ মাদকসেবীকে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মৌসুমী হাবিব ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মাদকসেবী থানার শাহীমসজিদ এলাকার খোরশেদ মিয়ার ছেলে। বন্দর থানা পুলিশ রবিবার রাতে মাদক সেবনকালে তাকে গ্রেফতার করে বন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। তথ্য সুত্রে জানা যায়,রোববার দুপুরে মাদকাসক্ত পুত্র আকাশ মাদক সেবনের জন্য তার মাকে অকথ্য ভাষায় গালমন্দ ও বেধরক মারধর করে। এ ব্যাপারে তার মা বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তার অভিযোগ অনুযায়ী গত রোববার রাতে উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ মাদকসেবীর দেহতল্লাশী করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে। পরে ধৃতকে সোমবার সকালে বন্দর উপজেলা পরিষদে নিয়ে গেলে ভ্রাম্যমান আদালত মাদকাসক্ত আলামিন ওরফে আকাশকে ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান করেন। সোমবার দুপুরেই ধৃতকে নারায়নগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

