বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন হিসেবে ডা. এহসানুল হক যোগদান করেছেন। তিনি জেলা সিভিল সার্জন ডা. আশুতোশ দাশের স্থলাভিশিক্ত হয়েছেন।
গত ১৬ জানুয়ারী সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জেন কার্যালয় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন তিনি।
ডা. মোঃ এহসানুল হক ১৯৮৮ সালে সিলেট এএমজি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি স্বাস্থ্য বিষয় নিয়ে ৯ম বিসিএস ক্যাডার হয়েছেন। ডা. মোঃ এহসানুল হক কিশোরগঞ্জ জেলার খালিয়ার চর উপজেলার বীর কাশিমনগর গ্রামের মৃত মোঃ আবুবকর সিদ্দিক ও মৃত মোসাঃ আমেনা খানম চৌধুরীর পুত্র। এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
