বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিল সহ সোহাগ, রতন ও ইউসুফ নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে ফতুল্লার ইসদাইরস্থ জেলা পরিষদের সামনে ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল হক ও এএসআই কামরুল হাসান নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার মেঘনা থানার বকসিকান্দা গ্রামের মোঃ শাহাবুদ্দিনের ছেলে মোঃ সোহাগ খান (৩২), ফতুল্লা রামারবাগ এলাকার মৃত আ. খালেকের ছেলে রতন (৩৬), দেলপাড়া এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে মোঃ ইউসুফ আলী (৪৫)।
এ বিষয়ে এএসআই কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ফতুল্লা ইসদাইসস্থ জেলা পরিষদের সামনে থেকে ১২৫ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে সোহাগ, রতন ও ইউসুফ নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকুত আসামীদের মধ্যে রতন একাধিক মামলার পলাকত আসামী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

