বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা কারাগারে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হোসেন প্রধান (৬৫) মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও সোনারগাঁ থানা বিএনপি নেতা আজিজুল হক আজিজ।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শোক প্রকাশ করেন।
এসময় আজিজুল হক আজিজ শোক প্রকাশ করে বলেন, আলী হোসেন প্রধান বিএনপির একজন ত্যাগী ও সংগ্রামী নেতা ছিলেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ বিএনপি একজন ত্যাগী নেতাকে হারিয়েছেন। দলের এই ক্লান্তি লগ্নে তারমত একজন নেতার প্রয়োজন ছিল। তার অভাব অপূরনীয়। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করছি।
উল্লেখ্য, শনিবার ভোর ৩ টায় বুকে ব্যথা অনুভব হলে কারারক্ষীরা ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় আলী হোসেন প্রধানকে। সেখানেই মৃত্যুবরন করেন তিনি। ০৩ নভেম্বর থেকে আলী হোসেন প্রধান কারাগারে বন্দি ছিলেন। নাশকতার মামলায় ৩ নভেম্বর সিদ্ধিরগঞ্জ জালকুড়ি মাঝপাড়া এলাকা থেকে আলী হোসেন প্রধানকে পুলিশ গ্রেপ্তার করে। এদিকে বাদ মাগরিব জালকুড়ি ঈদগাহ মাঠে মরহুম আলী হোসেন প্রধানের জানাযা শেষে তার পাশেই অবস্থিত কবরস্থানে তাকে দাফন করা হয়।

