বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বেপারোয়া বাধঁন বাসের ধাক্কায় অজ্ঞাত এক রিক্সা চালকের (৩০) মৃত্যু হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩ টায় চাষাড়ার আজগর পেট্রোল পাম্পের সামনে অবৈধ টেস্পু ষ্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, চাষাড়ার আজগর পেট্রাল পাম্পের সামনে অবৈধ টেক্সি ষ্ট্যান্ডের পাশে দাড়িয়ে থাকা রিক্সাকে বেপরোয়াভাবে চলন্ত বাধঁন বাসে ধাক্কা দেয়। ধাক্কার কারনে ওই রিক্সা চালক রাস্তায় পরে যায়। পরে বাসটি রিক্সা চালকের ওপর দিয়ে চালিয়ে যায়। পরে আশে-পাশের লোকজন রিক্সা চালককে উদ্ধার করে শহরের খানপুর ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, আজগর পাম্পের সামনে অবৈধ টেম্পু ষ্ট্যান্ডের কারনে এরকম দূর্ঘটনা প্রায়ই ঘটে। আর পুলিশ প্রশাসন এ অবৈধ ষ্ট্যান্ড ধেকে বিশেষ ফায়দা লুটে থাকেন বলে এখানে থাকা ড্রাইভাররা এলোপাতারিভাবে রাস্তার ওপরে গাড়ি পার্কিং করে রাখে। এ কারনে একজন রিক্সা চালকের জীবন দিতে হলো। আর বাসগুলোতো বেপরোয়াভাবে চলার কারনেও এ দূর্ঘটনা হর হামেশাই ঘটে থাকে। তাই তাদের দাবী দ্রুত এখানে থাকা অবৈধ ষ্ট্যান্ড উঠিয়ে ও বেপরোয়া বাসগুলোর চালকদের কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবী জানান তারা।
