বিজয় বার্তা ২৪ ডট কম
শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ বলেছেন, আগামী দিনে নারায়ণগঞ্জকে বাংলাদেশের একটি অন্যতম শহর প্রতিষ্ঠা করার লক্ষেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভিকে পুনরায় নির্বাচিত করার জন্য নৌকা মার্কায় মনোনয়ন করেছেন। সারা বাংলায় উন্নয়নের প্রতিক নৌকা। আর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নের অধিকারী প্রধানমন্ত্রীর মনোনিত নৌকার প্রতিকে মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভি। তাই আমারা মেয়র প্রার্থী আইভিকে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।
রবিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের বাকপাড়া এলাকায় গনসংযোগ কালে সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মী ও এলাকাবাসী উদ্দেশ্যে তিনি এ সব কথা বলেন। শ্রমিকলীগ নেতা পলাশ নেতাকর্মীদের নিয়ে গোদনাইল, ২নং ঢাকেশ্বরী, ইব্রাহিম টেক্সটাইল, বিজেএমইএ, মীরপাড়া, কুলুপাড়া ও আরামবাগ এলাকায় গনসংযোগ করেছেন। তিনি এ সকল এলাকায় গনসংযোগকালে শতশত এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত পথসভায় আরো বলেছেন, প্রধানমন্ত্রী এই দেশকে একটি স্বনির্ভর দেশে রূপান্তর করার লক্ষে সব সেক্টরকে গুরুত্ব দিয়ে একেরপরএক কাজ করে যাচ্ছেন। তিনি শ্রমিকের জন্য দুই দুই বার নূন্যতম মজুরি বাড়িয়েছেন, শ্রমিকের সন্তানদের জন্য ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছেন, আহত শ্রমিক পরিবারের জন্য আর্থিক অনুদান ও নিহতদের জন্য দুই লক্ষ টাকার ব্যবস্থা করেছেন। এমনি ভাবে শ্রমিক সেক্টরের জন্য বহু সুবিধা শেখ হাসিনা দিয়েছেন। শ্র্রমিকলীগ নেতা পলাশ আরো বলেন, কেন্দ্রীয় ভাবে শ্রমিকলীগের পক্ষ থেকে আমাকে সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জে প্রচার প্রচারনার দায়িত্ব দেওয়া হয়েছে। উন্নয়নের স্বার্থে আপনারা যুবক ও মুরব্বীরা আইভিকে বিজয়ী করার দায়িত্ব নিতে হবে। প্রকৃত উন্নয়নের স্বার্থে আমরা আপনারা এলাকাবাসী দলমত নির্বিশেষে আইভিকে বিজয়ী করবো। আইভিকে বিজয়ী করার পর সিদ্ধিরগঞ্জের এই গোদনাইল, বাকপাড়া, ২নং ঢাকেশ্বরী, ইব্রাহিম টেক্সটাইল, বিজেএমইএ, মীরপাড়া, কুলুপাড়া ও আরামবাগ এলাকায় উন্নয়নের যত কর্মসূচী রয়েছে ইনশাল্লাহ এই এলাকার মুরব্বীদের সাথে আলোচনা করে আমরা নেতৃবৃন্দ আইভিকে ধরবেন। এবং তাকে এনে সকল উন্নয়ন করে দেওয়ার প্রতিশ্রুতি করেন শ্রমিকলীগ নেতা পলাশ। এসময় স্থানীয় মুরব্বীদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, লক্ষ্মী নারায়ণ কটন মিলের শেয়ার হোল্ডারদের সংগ্রাম পরিষদের আহবায়ক মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র সরকার, প্রদীপ কুমার দাস, হাজ্বী মোঃ মামুন হোসেন, যুবকদের মাঝে উপস্থিত ছিলেন কাজী মোঃ নাজিম, কাজী মামুন, ফরহাদ, রিপন, প্রমুখ।
