বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, দলমত নির্বিশেষে জনগন আমার পক্ষে রায় দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবে।
রবিবার নাসিকের ২৬ নং ও ২৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, সাখাওয়াত বিএনপির প্রার্থী হলেও বিএনপির লোক নন তিনি। বিএনপির ভাড়াটে প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন সাখাওয়াত। শামীম ওসমান নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, শামীম ওসমান নির্বাচনে প্রভাব সৃষ্টি করবেন- বিএনপির এমন আশঙ্কার কোনো যৌক্তিকতা নেই। এ সময় আইভী বিএনপি প্রার্থীকে জনগণের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি আরাে বলেন, নৌকার জয় নিশ্চিত করতে আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে মাঠে নেমেছে। তাই এখানে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। গতবার নারায়ণগঞ্জের মানুষ দলমতের ঊর্ধ্বে এসে আমাকে জয়ী করেছে। আমিও মানুষের দাবি মাথায় রেখে দলমতের ঊর্ধ্বে ওঠে উন্নয়নের কাজ করেছি। তাই জনগণই আমার ভরসা। তারা আমার পক্ষে রায় দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবে।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী সিটি করপোরেশনের ২৬ নং ও ২৭ নং ওয়ার্ডের বন্দর কুড়িপাড়া, ফুলহরসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেছেন।

