বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে মাসুম-সবুজ পরিষদ পুরো প্যানেল নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা প্রেসক্লাব। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে নারায়নগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পদে এড, মাহবুবুর রহমান মাসুম ও সাধারন সম্পাদক পদে শরিফউদ্দিন সবুজ সহ পুরো প্যানেল নির্বাচিত হন।
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি হাজী সৈযদ ওবায়েদউল্লাহ এবং সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু এক বিবৃতিতে নির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান।

